পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৪৯ এএম

পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের মানুষের ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত হওয়ার অষ্টম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও দিনটি স্মরণীয় করে রাখতে ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে জেলার বোদা উপজেলার বিলুপ্ত নাজিরগঞ্জ দইখাতা ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিব-ইন্দিরা মহাবিদ্যালয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন, আলোকসজ্জা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাকি ৩৫টি বিলুপ্ত ছিটমহলেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের আলোকে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিময় হয় ১৬২টি ছিটমহল। বাংলাদেশ অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। আর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের ভূখণ্ডে যুক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত