চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে বহিষ্কৃত দুই শিক্ষার্থী ও এক শিক্ষানবীশ চিকিৎসককে বের করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (২ আগস্ট) বিকেলে প্রধান ছাত্রাবাসে পুলিশ নিয়ে অভিযান চালায় কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে চমেকের অধ্যক্ষ সাহেনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ছাত্রাবাসে বহিষ্কৃত ছাত্র ও ছাত্রত্ব নেই এমন কয়েকজন অবস্থান করছিল। আজ (বুধবার) আমরা গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসককে পাই। দু'জন বহিষ্কৃত ছাত্র আমাদের দেখে দ্রুত চলে যায়। আমরা তাদের মালামাল বের করে তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছি।
চকবাজার থানার ওসি মনজুর কাদের বলেন, ছাত্রত্ব নেই এমন কয়েকজন ছাত্রাবাসে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষ গিয়ে তাদের বের করে দিয়েছে।
