ঘরের মাঠে ডার্বি খেলতে নামছেন লিওনেল মেসি

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:০৭ এএম

লিওনেল মেসির ছোঁয়া পেয়ে বদলে গেছে ইন্টার মায়ামি। যে দল কালেভদ্রে পেত জয়ের দেখা, তারাই এখন দাপট দেখাচ্ছে আমেরিকার ফুটবলে। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সি গায়ে মেসিকে দেখতে পান সমর্থকরা। গোল করে মায়ামি স্টেডিয়ামের গ্যালারিতে আগত দর্শকদের উচ্ছ্বাসে ভাসান। পরে আটলান্টার ইউনাইটেডের সঙ্গে গোল উৎসব করে দলকে তুলেছেন নকআউট পর্বে।

সকালে রাউন্ড-৩২ এর ম্যাচে অরলান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে যে হারবে, তার বিদায় নিশ্চিত। যারা জিতবে তারা যাবে শেষ ষোলোয়। দুর্দান্ত ফর্মে থাকা মায়ামি এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারে। তবে পরিসংখ্যানের দিকে তাকালে তা বেশ কষ্টসাধ্যই। কারণ ওরলান্ডোর বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে মায়ামি। এর মধ্যে জয় পেয়েছে মাত্র তিনটিতে। হেরেছে ৫ ম্যাচে। ৩ ম্যাচ হয়েছে ড্র। আজ মেসি বুসকেটস-এর সঙ্গে বার্সেলোনার সাবেক সতীর্থ জর্ডি আলবাও খেলতে নামছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত