রোনালদোর গোলে কোয়ার্টারে আল নাসর

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:৪৯ এএম

আগের ম্যাচেই গোল করে দলের বড় জয়ে রেখেছিলেন ভূমিকা। এবার গোল করে দলের হার এড়ালেন। গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল নাসর ও জামালেকের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৮৭ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।

হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো নাসরকে। ম্যাচের ৫৩ মিনিটে গোল হজম করে আল নাসর। পেনাল্টি থেকে গোল করেন সাইদ জিজো। ম্যাচের তখন ৮৭ মিনিট। নাসরের বিদায়ের শঙ্কা। সতীর্থের পাওয়া ক্রস থেকে দারুণভাবে উড়ন্ত অবস্থায় হেড করে বল জালে জড়ান রোনালদো। এদিন নাসরের হয়ে অভিষেক হয় সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন বায়ার্ন মিউনিখ থেকে নাসরে যোগ দেওয়া মানে।

এ ড্রতে পাওয়া ১ পয়েন্টে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল নাসর। রবিবার কোয়ার্টার ফাইনালে রাজা সিএ’র মুখোমুখি হবে আল নাসর। গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে আল শাবাব। একইদিন তারা মুখোমুখি হবে আল ওয়াহদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত