চীনকে নথি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই নৌসেনা গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:২৪ এএম

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপনীয় তথ্য চীনের কাছে পাচারের অভিযোগে দেশটির দুই নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার এই দুই নৌসেনা হলেন পেটি অফিসার ওয়েনহেং ঝাও ও নাবিক জিনচাও ওয়ে। ঝাওয়ের (২৬) বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রায় ১৫ হাজার ডলার নেওয়ার বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্যের ছবি ও ভিডিও পাচার করেছেন বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। তিনি কয়েক হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন বলেন, ‘এদের এসব কর্মকাণ্ডের ফলে স্পর্শকাতর সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত