টঙ্গীতে তিন সহস্রাধিক ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম শাকের আহমদ শাকিল (৩০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা তেলীপাড়া এলাকায়।

জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে মহানগরীর টঙ্গীর হিমারদীঘি সাতরং এলাকায় মজনু মিয়ার কাছে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়ে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত