(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ কত?
উত্তর : ৯৫ হাজার ১৯ টাকা।
২. বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ১৬ দশমিক ১৪ লাখ কোটি টাকা।
৩. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
উত্তর : এডিস
৪. ন্যাটোর বার্ষিক সম্মেলন ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : ভিলনিয়াস, লিথুয়ানিয়া।
৫. ২০২২-২৩ অর্থবছরে দেশের কোন জেলার প্রবাসীর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে?
উত্তর : ঢাকা (৬৯৬ কোটি ৭৩ লাখ ডলার)
৬. ২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে কোন জেলায়?
উত্তর : বান্দরবান (১ কোটি ৯৯ লাখ ডলার)
৭. প্রবাসী আয়ে শীর্ষ চারটি জেলার নাম কী?
উত্তর : ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট
৮. যুক্তরাষ্ট্রের এনসিইপির তথ্যমতে, বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন ছিল কবে?
উত্তর : ৪ জুলাই, ২০২৩ (বৈশ্বিক গড় তাপমাত্রা ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াস)
৯. সম্প্রতি জাতিসংঘ আফ্রিকার কোন দেশে শান্তি রক্ষা মিশন কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে?
উত্তর : মালি
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কী?
উত্তর : স্যার ফিলিপ জোসেফ হার্টগ
১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্যের নাম কী?
উত্তর : অধ্যাপক জর্জ হ্যারি ল্যাংলি
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যের নাম কী?
উত্তর : স্যার এ এফ রহমান
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার গৌরব লাভ করেন?
উত্তর : সৈয়দ মোয়াজ্জেম হোসেন
১৪. অপরাজেয় বাংলার ভাস্কর কে?
উত্তর : সৈয়দ আব্দুল্লাহ খালিদ
১৫. অপরাজেয় বাংলার নামকরণ করেন কে?
উত্তর : মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী কে ছিলেন?
উত্তর : লীলাবতী নাগ ও সুষমা সেনগুপ্ত
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় কত সালে?
উত্তর : ১৯২৩ সালে
গ্রন্থনা : এজাজ পারভেজ
