বিএনপির নিবন্ধন বাতিলে যুবলীগের স্মারকলিপি ইসিতে

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৫৭ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসি সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতারা।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে গিয়ে স্মারকলিপি দেয়। এ সময় নিখিল গণমাধ্যমকে বলেন, ‘১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছেন। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের (খালেদা জিয়া) নেতৃত্বে সংগঠন পরিচালিত হচ্ছে, বাংলাদেশে হরতাল-অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত