শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে চুপ অপু বিশ্বাস

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৮:৩২ পিএম

সম্প্রতি শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘুরেছেন অপু বিশ্বাস। সঙ্গে ছিল তাদের সন্তান আব্রাহাম খান জয়। তখন অনেকে ধিরে নিয়েছেন আবার বুঝি সম্পর্ক জোড়া লাগছে বাংলা সিনেমার অন্যতম আলোচিত এ জুটির। তবে অপু বিশ্বাস এ বিষয়ে কিছু বলতে নারাজ।

শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল এলে অপু বিশ্বাস শাকিবের সঙ্গে তার সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

যদিও শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটি কয়েকবার দেখেছি। অসাধারণ একটি সিনেমা। এমন সিনেমা খুব কম হয়। তবে নতুন সিনেমা ‘লাল শাড়ি’ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে’।

‘লাল শাড়ি’ অপুবিশ্বাসের প্রযোজনায় এবং অভিনয়ে নির্মিত সিনেমা।

শুক্রবার বিকেলে শহরের পলাশতলি এলাকায় ‘ব্লুমিং বিউটি বাই মুন’র গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব বলেন এ নায়িকা।

এ সময় সাংবাদিকরা চিত্র নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কেমন যাচ্ছে এ নিয়ে প্রশ্ন করেন। তবে অপু বিশ্বাস সে প্রশ্ন এড়িয়ে যান।

অপু বিশ্বাস এ সময় আরো বলেন, টাঙ্গাইল শহরটা প্রাণের শহর, এই টাঙ্গাইলের ওপর দিয়ে আমার জন্মস্থান বগুড়াতে যেতে হয়। তাই টাঙ্গাইল আসলে ভালোলাগে। বাংলা সিনেমার এখন অনেক উন্নত হয়েছে। আগের মতো এখন আর কেউ মুখ ফিরিয়ে নেয় না। প্রতিটা সিনেমা এখন ব্লকবাস্টার হচ্ছে।

এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা বারিশ হক, ব্লুমিং বিউটি বাই মুনের সত্ত্বাধিকারি মুনমুন।

এ সময় ‘ব্লুমিং বিউটি বাই মুন’র গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অপু বিশ্বাস ভক্তরা এসে ভীড় করেন।

অপু বিশ্বাস কেক কেটে ব্লুমিং বিউটি বাই মুনের গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত