শাহরাস্তি কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:০৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের স্মরণে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেছে। গত মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে ইউনিয়নের হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির বিদ্যুৎ খাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও মোস্তফা চৌধুরী।

আলমগীর কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদাত হোসেন সাদু, সরোয়ার হোসেন জুয়েল, লিটন রায় চৌধুরী, মেহেদী হাসান পলাশ প্রমুখ।

অপরদিকে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল।

শেষে আলোচনায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ ইউএনও জহির ইমাম। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত