জাতীয় শোক দিবসে আলোক হেলথকেয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:৩১ এএম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোক হেলথকেয়ার লিমিটেডের সব শাখায় বিশেষ দোয়া, মোনাজাত এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, ফ্রি কিডনি পরীক্ষা (S.Creatinine), ডায়াবেটিস পরীক্ষা (RBS), ফ্রি ব্লাড প্রেশার পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া অন্য সব পরীক্ষা অর্ধেক মূল্যে করা হয় (সরকারি মূল্য নির্ধারিত পরীক্ষাসমূহ ছাড়া)।

বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা আলোক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন দোয়া ও মোনাজাত শেষে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং দিনব্যাপী সব শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দিনব্যাপী আলোকের সাতটি শাখায় প্রায় এক হাজার মানুষ ডাক্তার দেখান, রক্তের নমুনা প্রদান এবং রিপোর্ট গ্রহণ করে নির্দিষ্ট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত