কিশোরগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:২৯ এএম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদসহ উপজেলা বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাশকতার একটি মামলায় উপজেলা বিএনপির ২২ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান ১০ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ, বিএনপির কর্মী মো. ফেরদৌস মিয়া, মো. সজু মিয়া, মুরশেদ ই কামাল, ডা. ইমরুল,  মো. তোয়াব মিয়া, রাজীব আহমেদ, ইয়াকুব, আখতার, সোহেল ও নাজু মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত