স্মরণসভায় আমিনুল

বিপদে মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:১০ এএম

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। বঙ্গবন্ধু আজীবন দেশের মানুষকে ভালোবেসে গেছেন। তিনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই রাজনীতির মূল লক্ষ্য। আর সেই পথেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত দোয়া মাহফিল, স্মরণসভা ও ১ হাজার কৃষকের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আজ যারা টেক ব্যাক বাংলাদেশ সেøাগান দিয়ে প্রতিদিন বিদেশিদের দুয়ারে দুয়ারে ক্ষমতার জন্য ধরনা দিচ্ছে, তাদের কাউকেই এই বন্যার্ত মানুষ পাশে পায়নি। তারা কোনোভাবে ক্ষমতা পেলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে, জঙ্গি উত্থান হবে, হাওয়া ভবন হবে, দুর্নীতিতে বিশ^ চ্যাম্পিয়ন হবে। কারণ তারা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী। দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।’

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুর হোসেন, এ কে এম আসাদ, মোরশেদ, লুৎফর রহমান, আজাদ চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত