কুড়িগ্রামে নিখোঁজ কিশোরী রাজধানীতে উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৫৮ এএম

রাজধানীর মুগদা এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। ওই কিশোরী কুড়িগ্রাম জেলার চিলমারীতে নিখোঁজ হয়েছিল। গতকাল রবিবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর মুগদা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ৯ আগস্ট কুড়িগ্রামের চিলমারী থানার উত্তর রমনা এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

কিশোরীর পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে চিলমারী থানায় ১০ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই জিডির পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর গোয়েন্দা নজরদারিতে শনিবার রাতে নিখোঁজ কিশোরীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত