‘শেখ কামালই আমাকে ক্রীড়াঙ্গনে টুটুল বানিয়েছেন’

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:২০ এএম

আওয়ামী লীগের তিন বারের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল বলেছেন, স্বাধীনতা-পরবর্তী ১৯৭৪ সালে কলাবাগান খেলার মাঠ থেকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল মাঠে বসে খেলা দেখছিলেন। এ সময় আমার খেলা দেখে তিনি আমাকে আবাহনী ক্লাবে খেলার সুযোগ করে দেন। এরপর থেকেই আমি ওই দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে থাকি। মূলত শেখ কামালের জন্যই খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হিসেবে সফলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি।’

গতকাল সোমবার বিকেলে সিংগাইর বায়রা বাজারে গ্রেনেড হামলা, জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন টুটুল। মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আওয়ামী লীগের মনোনয়নপ্রত‍্যাশী তিনি। 

দেওয়ান সফিউল আরেফিন টুটুল বলেন, ‘গত ১৫ বছরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকা পদধারী ব‍্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে হাইব্রিড ব‍্যক্তিদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। এতে এই আসনের তৃণমূল আওয়ামী লীগের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। যে কারণে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর চরম ভরাডুবি হয়েছে। এসব উত্তরণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে আমার পাশে থাকার আহবান জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত