জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। গত সোমবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে।
দুপুর ১টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল একেএম আমিনুল হক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী সরদারপাড়া গ্রামের দুস্থ ভিডিপি সদস্যদের জন্য নবনির্মিত গৃহ হস্তান্তর করেন।
এরপর মহাপরিচালক ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর গোপালগঞ্জ শহরের বেদগ্রামে যান। সেখানে মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। দরবারে তিনি বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও অন্য সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি একটি বৃক্ষের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি
