টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় অংশ না নেওয়ায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই প্রতিযোগিতা উপলক্ষে গত ২৪ আগস্ট উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার। উপস্থিত ছিলেন ইউএনও মো. বেলাল হোসেন। সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ১৮ প্রধান শিক্ষক ও সুপার অনুপস্থিত ছিলেন।
এ নিয়ে গত ২৭ আগস্ট সভায় অনুপস্থিত ১৮ প্রধান শিক্ষক/সুপার কেন উপস্থিত ছিলেন না, এ মর্মে তাদের ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
