সোহেল আহসানের একগুচ্ছ কবিতা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:০৯ এএম

দুরন্ত কিশোর

দুরন্ত কিশোরবেলার সুখ

ফিরে আসে নতুন বারতা নিয়ে

জীবনকে রাঙিয়ে দিয়ে যায়

আরেক ফাগুনের আহ্বানে।

তবুও রঙিন প্রজাপতিরা

বিষাদের গান গেয়ে যায়

কোকিলের সুরে বেজে ওঠে

উন্মাদনার ঢেউ।

সত্তা

জীবন এক জটিল সত্তা

কখনো কাছে

কখনো দূরে

কখনো সে

জটিল সমীকরণের আঁধার।

তবুও আনন্দ বিষাদ

লেপ্টে থাকে সময়ের গায়ে গায়ে।

শতাব্দীর সমান্তরালে অভিজ্ঞতা বিলিয়ে

আরেক প্রজন্মের করতলে উজ্জীবিত হয় জীবন।

উজ্জ্বল হাসি

রাতের নিস্তব্ধতা ভেঙে

জেগে ওঠে ভোর

ফিরে আসে মিষ্টি সকাল

ফিরে আসে রোদ।

মনের নীরবতা দেখে

ফিরে যায় শঙ্খচিল

আরেকটি উজ্জ্বল হাসির প্রত্যশায়

কেটে যায় কয়েক যুগ

অবসাদ

এক উদ্দাম হিংস্রতা

আটকে যায় কিশোরীর চোখে

তীক্ষè অপমানে জর্জরিত হয়েও

জেগে ওঠে মিষ্টি প্রেম।

না পাওয়ার অবসাদে

হারিয়ে যায় গোধূলিগুলো

তবুও ফিরে ফিরে আসে

 জীবনের ঝরা পাতাগুলো

×
সর্বশেষ সর্বাধিক পঠিত