মুক্তাগাছায় যুবলীগকর্মী আসাদ খুন

হত্যাকারীদের শাস্তি দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ এএম

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগকর্মী আসাদ হত্যা মামলায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে এ সময় নিহত আসাদের পরিবারের কেউ ছিলেন না।

লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, ‘মামলার ১ নম্বর আসামি মাহবুবুল আলম মনিসহ কয়েকজন হত্যাকান্ডের সময় ময়মনসিংহ নগরীর একটি হাসপাতালে অবস্থান করছিলেন। এমনকি এই নৃশংস খুনের সঙ্গে তাকে এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদকে জড়িয়ে এর আগে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত