বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম-উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের কাছাকাছি একটি স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
সায়ামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও তার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস। সায়ামের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সায়ামের রুহের মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
