মহাসড়কে গাছ কাটার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

মহানগরী খুলনার সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কে বিভাজকের গাছ কাটার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ১৪টি পরিবেশবাদী সংগঠন। গতকাল রবিবার গাছ কাটার স্থানে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, ‘আমরা আর একটা গাছও কাটা দেখতে চাই না। আমরা চাইব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সিটি করপোরেশন এলাকায় কোনো গাছ কাটার আগে খুবই বিবেচক হয়। যেসব জায়গায় গাছ লাগানোর দরকার সেখানে আরও বেশি গাছ লাগাক তারা।’ পরিবর্তন খুলনার পরিচালক নাজমুল আজম ডেভিড বলেন, আমাদের দেশীয় প্রজাতির গাছ কেটে ঝোপঝাড় লাগানো হচ্ছে। এই গাছে কি পাখি বসতে পারবে? এই গাছ কি ছায়া দেবে?

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি কুদরত-ই-খুদা অবস্থান কর্মসূচি ও সমাবেশে সভাপতিত্ব করেন। অবস্থান কর্মসূচি ও সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত