প্রান্তিক খামারিদের মধ্যে বিনামূল্যে নাবিল ফিড বিতরণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ এএম

সিটি ব্যাংকের কৃষিতে বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক খামারিদের মধ্যে মাছ ও মুরগির ফিড বিতরণ করেছে বেসরকারি সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সিটি ব্যাংক ও হেইফার ইন্টারন্যাশনালের যৌথ পর্যবেক্ষণে নাবিল ফিড মানসম্মত ফিড হিসেবে মনোনীত হয়। এ উপলক্ষে রাজশাহীর বামুন শিখরে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে গতকাল সোমবার পাঁচ শতাধিক প্রান্তিক খামারিদের মধ্যে বিনামূল্যে ৬০ টন নাবিল ফিড বিতরণ করা হয়। ফিড বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মিসেস নুরুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাপ্লাই চেইন ডিরেক্টর কাজী সিব্বির আহমেদ, সিটি ব্যাংকের এএমডি অ্যান্ড সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত