শুধু সাংবাদিকদের নয়, সাইবার নিরাপত্তা আইন সবার জন্য

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট আইন আছে, সেটি প্রেস কাউন্সিল আইন। বাকিসব আইন সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নয়, এসব আইন সবার জন্য সমান। দেশের প্রচলিত ধারায় সব আইন জনবান্ধব। যদি তার যথাযথ প্রয়োগ না হয়, তাহলে সে আইন মানুষ বিরোধী। সাইবার নিরাপত্তা আইনও শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি সবার জন্য।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে এ দেশের সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেখানে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন ধারার উল্লেখ আছে। সে মতে সাংবাদিকদের বিচার হবে প্রেস কাউন্সিল আইন দ্বারা, এটিই মূলত সাংবাদিকবান্ধব আইন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত