ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ’ অনুষ্ঠিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ এএম

তরুণদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ ২০২৩’। ডিসকভারি ওয়ান লিমিটেডের আয়োজনে এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ছিল বিকাশ।

ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস মূলত অনলাইনভিত্তিক কম্পিউটার বা মোবাইল গেমিং টুর্নামেন্ট। ডি১ কাপ প্রতিযোগিতার বাছাইপর্ব অনলাইনে হলেও মূল পর্ব ‘ডি১ কাপ বাংলাদেশ সেশন-২’ এর ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে। সারা দেশ থেকে তিন শতাধিক দল এই ই-স্পোর্টস টুর্নামেন্টের তিনটি জনপ্রিয় গেম ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস : গো’ ও ‘মোবাইল লিজেন্ডস : ব্যাং ব্যাং’ গেমে অংশগ্রহণ করে। কম্পিউটার ভিত্তিক গেম ‘ভ্যালোরেন্ট’-এ বিজয়ী হয় টিম ‘এমএলটি’ এবং সিএস : গো’ গেমে জয়ী টিম ‘রেড ভাইপারজ’। মোবাইল ভিত্তিক গেম ‘মোবাইল লিজেন্ডস : ব্যাং ব্যাং’ এ জয়ী হয় টিম ‘ক্রালস কাউন্সিল’। এই আয়োজনে অংশ নিয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘তরুণ গেমাররা অনেক উৎসাহী এ ধরনের প্রতিযোগিতায় এসে। তাদের ভালো প্ল্যাটফর্ম দিতে হবে, মোটিভেট করতে হবে। আমাদের এই গেমাররা বৈশ্বিক প্রতিযোগিতায়ও বিজয়ী হবে বলে আমার বিশ্বাস।’  জয়ী দলগুলোর পাশাপাশি, টুর্নামেন্টের সেরা ৩২টি দল বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতে। সব মিলিয়ে এ টুর্নামেন্টে বিজয়ীদের ৪০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত