ইসলামে ত্যাজ্যপুত্রের বিধান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

প্রশ্ন : আমাদের এলাকার এক ব্যবসায়ীকে তাঁর বাবা ত্যাজ্য করে দিয়েছেন। সবাই বলে, তার বাবা মারা গেলে সে তার বাবার কোনো সম্পদ পাবে না। ইসলামে ত্যাজ্যপুত্রের বিধান কী? এবং ত্যাজ্যপুত্র উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে কি?

-হানিফ সোহেল, নোয়াখালী

উত্তর : ইসলামে সন্তানকে ত্যাজ্য করার কোনো ভিত্তি নেই। তাই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অন্য কারণ না পাওয়া গেলে ত্যাজ্যপুত্র উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে না।


(রদ্দুল মুহতার : ১১/৬৭৮, ইমদাদুল ফাতাওয়া : ৪/৩৬৪, ফাতাওয়ায়ে দারুল উলুম : ১৭/৫৪০)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত