দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। গতকাল দুপুর ১২টায় নগরীর দড়িখরবোনা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ভারপ্রাপ্ত সভাপতি মো. তৈয়বুর রহমান। আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
গত ২৩ জুলাই যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে/বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ৩০ জুলাই ঠাকুরগাঁও আদালতে মামুনের বিরুদ্ধে মামলা করেন প্রভাত সাহা।
