সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর বিএনপির হামলা!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

 সিলেট সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির একটি মিছিল থেকে এই অতর্কিত হামলা চালানো হয় বলে দাবি করেছেন সেখানে অবস্থানরত একাধিক সংস্কৃতিকর্মী। হামলায় কয়েকজন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, কিশোরগঞ্জ থেকে শুরু হয়ে সিলেটে আসা বিএনপির রোডমার্চের সমাপনী সমাবেশে যোগ দিতে স্থানীয় বিএনপির একটি মিছিল সারদা হলের পাশ দিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হওয়ায় বেশকিছু নেতাকর্মী সারদা হলে গিয়ে অবস্থান নেন। হলের ভেতরে তখন একটি নাটকের মহড়া চলছিল। এ সময় সংস্কৃতিকর্মীদের সঙ্গে বিত-ায় জড়ান বিএনপির কিছু কর্মী। এরপরই তারা হামলা চালান। হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যকর্মী আমিরুল ইসলাম বাবু, আবদুল কাইয়ুম মুকুলসহ আরও কয়েকজন আহত হন। এদিকে হামলার প্রতিবাদে সন্ধ্যার পরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন সংস্কৃতিকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত