খালিস্তানপন্থি নেতা খুনে ভারত জড়িত প্রমাণ আছে : ট্রুডো

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ এএম

ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও বলেছেন, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতই জড়িত। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ট্রুডো ভারতের বিরুদ্ধে তার অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে সেই প্রমাণ সামনে হাজিরের বিষয়ে সরাসরি উত্তর দেননি তিনি।

এর আগে গত সোমবার হরদীপ হত্যাকাণ্ডে ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রুডো। এই ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ব্যাপকভাবে। ভারত ইতিমধ্যে কানাডার নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি ট্রুডো। তাদের প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী আবারও তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি গত সোমবার যা বলেছি, তার পেছনে বিশ্বাসযোগ্য বেশ কিছু কারণ রয়েছে। ভারত সরকারের এজেন্টরাই কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে।’

চলমান উত্তেজনা প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে ভারতের গুরুত্ব বাড়ছে। আন্তর্জাতিক দিক বিবেচনায় খুনে ভারত জড়িত প্রমাণ আছে : ট্রুডো

আমরা ভারতের সঙ্গে কাজ করে যেতে চাই। আমরা ভারতকে উসকানি বা তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না। একই সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় আইনের শাসনের গুরুত্বের কথাও বলতে চাই।’

এদিকে এনডিটিভি শুক্রবার চলমান ঘটনার সর্বশেষ খবরে জানায়, দিল্লি অটোয়াকে জানিয়েছে যে ভারতে যেন কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনা হয়। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডায় ভারতের কূটনীতিকদের তুলনায় ভারতে কানাডার কূটনীতিকদের উপস্থিতি বেশি। সেই অনুযায়ী ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা কমানোর বার্তা দেওয়া হয়েছে।’ 

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ উপাসনালয়ের বাইরে ভারতীয় বংশোদ্ভূত হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। নিজ্জার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সন্ত্রাসবাদী তালিকাভুক্ত এবং ২০২১ সালে এক হিন্দু ধর্মগুরু হত্যায় মূল সন্দেহভাজন ছিলেন। কিন্তু কানাডা খালিস্তানপন্থি এ নেতাকে একজন কানাডীয় হিসেবে বিবেচনা করছে। তাকে হত্যার জন্য ভারতের রাষ্ট্রীয়ভাবে জড়িত থাকার অভিযোগ তুলেছেন ট্রুডো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত