আজ কোথায় কী হচ্ছে, কী হবে (শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩)

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ এএম

আজ শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আওয়াল ১৪৪৫। ২৩ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৬তম (অধিবর্ষে ২৬৭তম) দিন। বছর শেষ হতে আরও ৯৯ দিন বাকি। ২৩ সে‌প্টেম্বর থে‌কে রাত বড় হওয়া শুরু হয়।

আজ ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে মীনা দিবস। যদিও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৯৯৮ সাল থেকে ‘মীনা দিবস’ পালন করা হয় ২৪ সেপ্টেম্বর। এ বছর ২৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় শ্রেণিকার্যক্রম ও দাপ্তরিক কাজ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে বাংলাদেশে আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার মীনা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্ধ থাকবে ঢাকার যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন।


স্মরণ

জন্ম: আজ (২৩ সেপ্টেম্বর) জন্ম নেন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড় পাওলো রসি। ভক্তদের কাছে পাবলিতো এবং তোরেরো নামে পরিচিত রসি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় য়্যুভেন্তাসের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি ইতালির হয়ে ৩টি ফিফা বিশ্বকাপ (১৯৭৮, ১৯৮২ এবং ১৯৮৬) অংশগ্রহণ করেছিলেন। তিনি ফিফার প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত ফিফা ১০০ তালিকায় স্থান পেয়েছেন।

মৃত্যু: ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার। তার বাবা জগবন্ধু ছিলেন চট্টগ্রাম পৌরসভার হেড ক্লার্ক। প্রীতিলতা চট্টগ্রামের খাস্তগীর বালিকা বিদ্যালয় থেকে ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন।...১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ’ এরূপ অবমাননামূলক কথার জন্য ক্লাবটির দুর্নাম ছিল। ক্লাব আক্রমণ সফল করে পুরুষবেশী প্রীতিলতা সামরিক কায়দায় তার বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড পান করে মৃত্যুকে বরণ করে নেন। প্রীতিলতার আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামকে আরও উজ্জীবিত করে তোলে।


টিভিতে আজকের খেলা

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশ-নিউ জিল্যান্ড
সরাসরি, দুপুর ২টা, টি স্পোর্টস ও গাজী টিভি

দ্বিতীয় ওয়ানডে

ইংল্যান্ড-আয়ারল্যান্ড
সরাসরি, বিকাল ৪টা, সনি স্পোর্টস টেন ৫

এশিয়ান গেমস

উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি, সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস টেন ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটি-নটিংহ্যাম
সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিস্টাল প্যালেস-ফুলহ্যাম
সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড-এভারটন
সরাসরি, রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বার্নলি-ম্যানইউ
সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

স্প্যানিশ লা লিগা

বার্সেলোনা-সেল্তা ভিগো
সরাসরি, রাত ১০-৩০ মি., স্পোর্টস ১৮-১

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন-কোলন
সরাসরি, রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস টেন ২

রাগবি বিশ্বকাপ

পর্তুগাল-জর্জিয়া
সরাসরি, সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস টেন ১

ইংল্যান্ড-চিলি
সরাসরি, রাত ৯-৪৫ মি., সনি স্পোর্টস টেন ১


আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল জাতকের বিবাহের যোগ রয়েছে। অনূঢ়াদের বিবাহে বিচক্ষণতার প্রয়োজন আছে। তবে বর্তমানে দূরের ভ্রমণকালে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবদের, হতদরিদ্র পড়শির সন্তোষ বিধানকারী হবেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতকের হতাশা কেটে যাবে। ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না। তবে অর্থপ্রাপ্তির যোগ আছে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে কাছে আত্মীয়-স্বজনের সহযোগিতা লাভ করবেন।

মিথুন : ২১ মে-২০ জুন পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু কর্মক্ষেত্রে অধীনস্ত ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়। ভালো সতীর্থের পরামর্শ নিন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই দয়িতার সঙ্গে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে কর্কট জাতক, রক্ষা পাবেন। অবশ্যই ক্রোধ পরিত্যাজ্য।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট পারিবারিক কলহে লিপ্ত হবেন। দান সূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। বিদেশভ্রমণ যোগ রয়েছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতকের এ সপ্তাহটা বেকারত্বের ফলে পারিবারিক জীবনে হয়তো অশান্তির কালো ছায়া নামতে পারে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর জাতকের অর্থের কারণে অনেক বন্ধু জুটবে, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত হবে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি অর্থোপার্জনের ক্ষেত্রে অপর কারও থেকে সাহায্য পাবেন না। তাই লগ্নির বিষয়ে সাবধান হোন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ব্যবসায়ে লাভ করবেন। কিন্তু শুচিবাইয়ের কারণে সহজে কোনো ব্যবসায়ে সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের জীবনে অশান্তি দেখা দেবে। বন্ধুর সাহায্যে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:৩২ মিনিট

জোহর - ১১:৫৪ মিনিট

আসর- ৪:১৩ মিনিট

মাগরিব- ৫:৫৭ মিনিট

এশা- ৭:১০ মিনিট

আগামীকাল ফজর- ৪:৩৩ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৪৭ মিনিট

আজ সূর্যোদয়- ৫:৫৩ মিনিট


ইতিহাসের এই দিনে

১১৮৭ সালে সালাউদ্দিন জেরুজালেম অভিযান শুরু করেন। ১৬২০ সালে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩৩ সালে নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়। ১৮৩৩ সালে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন। ১৮৩৯ সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৪৬ সালে অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কৃত হয়েছিল।

১৮৭০ সালে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে। ১৯৩২ সালে সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটে। ১৯৯১ সালে আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত