সাংবাদিকদের মোটরসাইকেলে বাধা নেই নির্বাচনে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ এএম

শর্তসাপেক্ষে সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ সংক্রান্ত নীতিমালা আজ জারি করা হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টির অনুমোদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত