ইলিয়াসকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:১৬ এএম

পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। ইলিয়াসের সম্পত্তি ক্রোক তামিলের বিষয়ে প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল। তবে তার সম্পত্তি না পাওয়া এবং ক্রোক করা যায়নি মর্মে প্রতিবেদন দেয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুনানি নিয়ে ইলিয়াসকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় আদালত।

২৫ জুলাই পুলিশের করা প্রতিবেদন আমলে নিয়ে এ মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতির আদেশ দেয় আদালত। এ ছাড়া ইলিয়াস হোসেন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বাবুল আক্তারের নিহত স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানম-ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন বনজ কুমার মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত