তৃতীয় সেট শেষে ভারত এগিয়েছিল ৪-২ সেট পয়েন্টে। ম্যাচটা শ্যুট অফে নিতে জিততে হতো বাংলাদেশকে। ভারতের তিন প্রতিযোগী দুই সিরিজ মিলে তুলেছিল ৫৭। বাংলাদেশের শেষ প্রতিযোগী হিসেবে শেষ তীরটি ছুড়তে এলেন রোমান সানা। এই শটে ৯ তুলতে পারলেই সেমির ভাগ্য গোড়াতো টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায়। পারলেন না দলের সবচেয়ে অভিজ্ঞ রোমান। চতুর্থ সেট শেষ হয় ৫৭-৫৭ সমতায়। তাতে ম্যাচটা ৫-৩ এ জিতে ভারত রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে চলে গেছে। দারুণ লড়াই করে হারা বাংলাদেশকে ব্রোঞ্জপদকের ম্যাচে খেলতে হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
×
