শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিনে ‘আনন্দ’ মঞ্চস্থ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৪২ এএম

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে গত ২ অক্টোবর থেকে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল রবিবার প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুবন্ধু প্রেমা দেওয়ানজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু প্রতিনিধি আদিবা তাসনিম খান। এ ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

আলোচনার পর শিশু একাডেমি থিয়েটারের প্রযোজনায় নাটক ‘আনন্দ’ মঞ্চস্থ হয়। এ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় দুই যুগ পর আবারও মঞ্চে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল আলম সবুজ। ইঁদুর ও শিয়াল চরিত্রে অভিনয় করেছে শিশু একাডেমি থিয়েটারের প্রশিক্ষণার্থী শিশুশিল্পীরা। এ ছাড়াও পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পথশিশুরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।

‘আনন্দ’ নাটকটি রচনা করেছেন বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক আনজীর লিটন। নির্দেশনা দিয়েছেন শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক মনামী ইসলাম কনক মো. মনিরুজ্জামান। কোরিওগ্রাফি করেছেন সংগীতা চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত