নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:৩৬ এএম

নড়াইলে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কোরআনখানির আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প ও এস এম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো হয়।

এ ছাড়া বিকেলে শিল্পকলা একাডেমিতে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও শিল্পীর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র আদম সুরত প্রদর্শনী এবং পালাগানের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহাবুবা করিম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কু-ু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এদিকে শিল্পী সুলতানের মৃত্যুবার্ষিকী ঘিরে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন পৃথকভাবে ১১ থেকে ১৪ অক্টোবর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত