ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠানের সমাপনী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ এএম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘বিশ্বে নবীজি (সা.)এর অনুপম আদর্শ অনুকরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। মহানবী (সা.)-এর কর্ম ও জীবনের আদর্শকে আমাদের ধারণ ও চর্চা করতে হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে যেসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তা নবী করিম (সা.) আদর্শ অনুসরণে অধিকতরভাবে উৎসাহ জোগাবে। গত বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেকাফুল মাদারিসিল আরাবিয়্যাহর মহাপরিচালক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ড. কে এম আব্দুল মোমিন সিরাজী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত