নিখোঁজের দুদিন পর ক্ষেতে যুবকের বস্তাবন্দি মরদেহ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের দুদিন পর ধানক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে উপজেলার বারইটারী এলাকার কালীমন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয়রা জানান, শাহিন আলম গত দুদিন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজ করে তার সন্ধান পাননি।

রবিবার সকালে বারইটারী এলাকার কালীমন্দির এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের লোকজন বলছেন, শাহিনের মোবাইল ফোনটি হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি শাহিন।

ওসি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত