সেন্ড মানি কিংবা বিল পরিশোধে বিকাশ ‘অটো পে’ সুবিধা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪০ পিএম

প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, প্রয়োজনীয় ডিভাইস মোবাইল ফোনের সংযোগ চালু রাখা ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সংযুক্ত থাকা, আর ইউটিলিটি সেবার বিল পরিশোধের মতো জরুরি কাজগুলো ব্যস্ততার কারণে যাতে মিস হয়ে না যায়, সেজন্য ‘অটো পে’ সেবা চালু করেছে বিকাশ।

এই সেবা ব্যবহার করে যারা নিয়মিত লেনদেন করেন, তাদের এখন থেকে বারবার লেনদেনের কথা মনে রাখতে হবে না।

সেবাটি চালু করতে ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরে সেবার ধরন থেকে ‘মোবাইল রিচার্জ’, ‘সেন্ড মানি’ অথবা ‘পে বিল’ অপশন সিলেক্ট করে নম্বর/প্রতিষ্ঠান, টাকার পরিমাণ এবং কত দিন অন্তর অটো পে করা হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে অটো পে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত