বরগুনার আমতলীতে মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধকালে উপজেলার জেলেদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য উপজেলার সব এনজিওকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশ্রাফুল আলম।
গত ১৫ অক্টোবর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলায় কর্মরত সব এনজিওকে বিষয়টি অবহিত করা হয়। ইউএনও স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, আহরণ-পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম চলমান
থাকবে। এ সময় মৎস্যজীবীরা নদী/সাগরে মাছ আহরণ করতে যেতে পারেন না। এতে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। তাই এ সময় ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
