ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আহ্বান বাংলাদেশের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৫২ এএম

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এই সংকটপূর্ণ সময়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন সংকট নিয়ে ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজায় ইসরায়েলের হামলায় তিন হাজার লোকের মৃত্যু হয়েছে এবং এদের এক-তৃতীয়াংশই শিশু। গাজায় মানবিক সহায়তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কারণ সেখানে সহায়তা দিতে দিচ্ছে না ইসরায়েল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত