এড়েন্ডাবাড়ী ইউনিয়ন

আ.লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বুবলীর

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ এএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগারচর গার্লস হাই স্কুল মাঠে এর উদ্বোধন করেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৫ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন এড়েন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অন্য নেতারা। সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন বুবলী। পরে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত