সাগরে লঘুচাপ, হতে পারে বৃষ্টি

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পিএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে এবং এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে আরও দুই দিন লাগবে। তখন বোঝা যাবে যে ঘূর্ণিঝড় হবে কিনা এবং এর মুখ কোনদিকে হবে। তবে যদি বাংলাদেশের দিকে হয়, তাহলে প্রচুর বৃষ্টিপাত হবে। আর যদি অন্যদিকে যায়, তাহলেও বৃষ্টি কম হবে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত