আরও পাঁচজনের দেহে করোনা শনাক্ত

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত থাকল।

শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৫৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত