তিনটি কাজ করলে আর খুশকি হবে না

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম

শীত আসলে অনেকের চুলে খুশকির সমস্যা শুরু হয়। এমন পরিস্থিতিতে শুধু চুলের ঔজ্জ্বল্যই হারায় না, চুল পড়াও বেড়ে যায়। যদিও এটি এড়াতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসি, কিন্তু সেগুলো যে খুব একটা কাজে দেয় তা নয়।

খুশকির কারণে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টি-ড্যানড্রাফ হেয়ার প্রোডাক্ট ব্যবহার শুরু করলেও চুলের প্রাথমিক যত্নের দিকে মনযোগ দিই না। তাহলে কি করতে হবে? তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন ঘরোয়া প্রতিকার, যেগুলো অবলম্বন করে আপনি এই শীতের শুরুতে খুশকি ও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক।

নারিকেল তেল
নারিকেল তেলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, খুশকি সৃষ্টিকারী ছত্রাক প্রতিরোধে এটি সহায়ক। এ ছাড়া চুলে আর্দ্রতা জোগায় নারিকেল তেল। যার কারণে চুল শুষ্ক থাকে না। নারকেল তেলে রয়েছে ভিটামিন ই এবং কে, যা চুলকে মজবুত করার পাশাপাশি চুল পড়া রোধ করে।

বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে প্রায় দুই থেকে তিনবার নারকেল তেল লাগাতে হবে, যাতে খুশকি চলে যায় এবং চুল মজবুত হয়।

লেবুর রস
চুল থেকে খুশকি দূর করতে লেবুর রস একটি কার্যকর চিকিৎসা। লেবুর ভিটামিন সি অনেকাংশে খুশকি দূর করে। নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগালে আরও বেশি উপকার পাওয়া যায়। এটি চুলকে হাইড্রেটেড রাখে এবং খুশকি প্রতিরোধ করে।

অ্যালোভেরা
অ্যালোভেরায় থাকা এনজাইম ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করে। এটি চুল এবং মাথার ত্বককে হাইড্রেটেড রেখে খুশকি প্রতিরোধ করে। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল ঝলমল করবে এবং চুল ভালো থাকবে। শুধু তাই নয়, চুলে অ্যালোভেরার ব্যবহার আপনাকে সতেজ রাখবে এবং নানাভাবে স্বস্তিও দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত