রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসাইন সজীব (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারজানা আক্তার জানান, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি।
তিনি আরো জানান, নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম বাবুল আক্তার। তার বাড়ি নারায়ণগঞ্জে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
