বিএনপির মিছিল থেকে যুবক গ্রেপ্তার, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

চট্টগ্রাম নগরীতে ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে কদমতলী আর্ট মার্চিং পেট্রোল পাম্পের সামনে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করে। এসময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাঙচুর করে বলে জানা যায়। 

এ ঘটনা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে টহল পুলিশের সদস্যরা তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করে।

আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত