ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক্র্যাবের

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:৫২ এএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, ‘যারা অস্বাভাবিক পথে অবরোধ করছে, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, জনগণের জানমালের ক্ষতি করছে, তাদের সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানাই।’

‘মেসেজ টু কমিশনার’ নামে পরীক্ষামূলকভাবে দুটি নম্বর চালুর কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘০১৩২০২০২০২০ ও ১০৩২১০১০১০ দুটি নম্বরে নগরবাসী বার্তা পাঠিয়ে ও হোয়াটসঅ্যাপে তাদের সমস্যা জানাতে পারবেন।’

এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ক্র্যাবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কমিশনারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের খোঁজখবর নেওয়ার জন্য কমিশনারকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক মামুনূর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত