মেট্রোরেল স্টেশনে ককটেল নিক্ষেপ, রেল চলাচল ব্যাহত

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনকে লক্ষ্য করে ককটেল মারার ঘটনায় রেল চলাচল সাময়িক বন্ধ ছিল বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ৩০ মিনিট পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

মেট্রোরেলে থাকা দেশ রূপান্তরের প্রতিবেদক জানান, মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে দুষ্কৃতীকারীদের ধাওয়া করেছে। তবে মিরপুর-১০ ও পল্লবীতে বিশৃঙ্খলা হচ্ছে। মেট্রোরেল ৩০ মিনিট পর ছেড়ে দিয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত