বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোরের দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা চাষী ফার্ম এলাকায় দুর্বৃত্তরা এবি ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং আরও দুটি বাসে ভাঙচুর চালিয়েছে।
এর আগে অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন গতকাল বুধবারে চট্টগ্রাম কাপ্তাই সড়কের উপজেলার চন্দ্রঘোনা হাইব্যার গোট্টা এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ও অপর একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। ভোর পাঁচটার দিকে সড়কের পাশ থেকে তিনটি বড় গাছ কেটে ফেলে সড়ক বন্ধ করে দিয়ে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।
এদিকে অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, অবরোধের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ব্যাপারে মামলা এবং অপরাধীদেরকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।