সাভারে বলিয়াপুর এলাকায় রিমি ট্রাভেলসের পার্কিং করা গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বুধবার সকালে মধুমতি মডেল টাউন এলাকায় রিমি ট্রাভেলসের পার্কিং করা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় রাতেই ওই বাসের মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া গতকাল বুধবার বাস পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির ২ কর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
