বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনে সমঝোতা চুক্তি

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

'সহজতর চার্জিং, দূষণমুক্ত ড্রাইভিং' প্রতিপাদ্য নিয়ে বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও মেসার্স এস আর এন্টারপ্রাইজ এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে ডিপিডিসির পক্ষে সই করেন কোম্পানি সচিব (উপসচিব) মো. আসাদুজ্জামান ও মেসার্স এস আর এন্টারপ্রাইজের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আশিকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, কার্বন নিঃসরণ হ্রাস ও জনবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চার্জিং স্টেশন স্থাপনে ডিপিডসির সহায়তা গ্রহণের আহ্বান জানান।

পিপলস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক অংশীদারত্ব এবং এ খাতসংশ্লিষ্ট সকল পক্ষের মাঝে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। কার্বন নিঃসরণ হ্রাস এবং দূষণমুক্ত, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন এস আর এন্টারপ্রাইজের সিইও খন্দকার আশিকুজ্জামান।

অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত